চলতি সপ্তাহেই কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ জেন ২ উন্মোচন করবে
আগামী ১৭ মার্চ উন্মোচন করার লক্ষ্যে উত্তর আমেরিকার চিপ প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি নতুন ইভেন্টের ঘোষণাও দিয়েছে। ফোনএরেনা, গিজচায়না, টেকন্যাভ
তবে চিপসেট নিয়ে দ্বিমত রয়েছে। কারো মতে সেদিন স্ন্যাপড্রাগন ৭প্লান জেন ১ উন্মোচন করা হতে পারে। কারো মতে সেদিন ৮ জেন ২ প্রকাশ পেতে পারে। তবে সব হিসাব অনুযায়ী, স্ন্যাপড্রাগন একটি চিপ উন্মোচন করবে। সেদিক থেকে স্ন্যাপড্রাগন ৭ জেন ২ বাজার আসার সম্ভাবনাই বেশি।
চিপ বাজারজাতের বিষয়ে গুঞ্জন থাকলেও স্ন্যাপড্রাগন ৭ জেন ২-এর বৈশিষ্ট্য সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।
স্ন্যাপড্রাগন ৮ জেন ১ চিপের অনেক ফিচারই ৭ জেন ২-তে রয়েছে। সেদিক থেকে এটি যদি কিছুটা নিম্নমানের হয় তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না বলে জানিয়েছেন বিশ্লেষকরা।
ফেব্রুয়ারি থেকেই প্রযুক্তি বাজারে স্মার্টফোন এ প্রসেসর আসার গুঞ্জন চলছিল। স্ন্যাপড্রাগন ৭ জেন ১ প্রসেসর তেমন জনপ্রিয়তা পায়নি। কিন্তু তার পরও পরবর্তী প্রজন্মের চিপ বাজারজাত করবে প্রতিষ্ঠানটি।
এনবিএস/ওডে/সি
