ব্রিটিশ ব্যবসায়ীর চেলসি কিনতে ৪.২৫ বিলিয়ন পাউন্ডের বিড
রাশিয়া-ইউক্রেন ইস্যুতে চেলসির মালিক রোমান আব্রামোভিচ ক্লাব বিক্রির সিদ্ধান্ত নিলে বহু ধনকুবেররা কিনতে আগ্রহ দেখিয়েছেন। সফল এই ক্লাবটি ক্রয় করতে এবার ৪.২৫ বিলিয়ন পাউন্ড বিড করেছেন ব্রিটিশ ব্যবসায়ী জিম র্যাটফ্লিক।
তার কোম্পানি শুক্রবার ইনোস বিবৃতিতে জানিয়েছে, ব্রিটিশ ক্লাবের জন্য এটি একটি ব্রিটিশ বিড। আমরা স্ট্যামফোর্ড ব্রিজে বিনিযোগ করব যাতে স্টেডিয়ামটি বিশ্বমানের হয়, যা চেলসি এফসির উপযোগী। আমরা প্রতিভাবান তরুণদের প্রথম শ্রেণীর খেলোয়াড় হিসেবে গড়ে তোলার সুযোগ দিতে একাডেমিতে বিনিয়োগ চালিয়ে যাবো।
ব্রিটিশ বহুজাতিক রাসায়নিক কোম্পানিটি আরও বলেছে, পুরুষ ও মহিলাদের দলে আমরা বিশ্বমানের খেলোয়াড়, কোচ এবং সাপোর্টিং স্টাফদের একটি প্রথম শ্রেনির স্কোয়াড গড়তে বিনিয়োগ চালিয়ে যাবো।
