ফ্রেঞ্চ ওপেনে ধারাভাষ্যকারের ভূমিকায় সানিয়া মির্জা

কয়েক মাস আগেই টেনিসকে বিদায় জানিয়েছে ভারতের জনপ্রিয় তারকা সানিয়া মির্জা। এরপর নিজেকে অন্য রূপে চেনাতে নারী আইপিএলের প্রথম আসরে রয়্যাল চ্যালেজ্ঞার্স  ব্যাঙ্গালুরু দলের মেন্টার হিসাবে কাজ করছেন এই টেনিস তারকা। এবার ফ্রেঞ্চ ওপেনের নতুন রূপে দেখা যাবে তাকে। তিনি ধারাভষ্যকার হিসেবে নিজেকে তুলে ধরবেন সানিয়া।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, সমর্থকরা এবার আমাকে অন্য ভাবে চিনবে। এত বছর শুধু খেলোয়াড় হিসাবে দেখে এসেছে। এবার আমার অন্য রূপ দেখবে তারা। টেনিস খেলাটা সব সময়ই বড় চ্যালেঞ্জ। কিন্তু ধারাভাষ্য দেওয়ার মধ্যেও একটা বাড়তি উত্তেজনা আছে। আশা করব আমি ধারাভাষ্য দেওয়ায় আরও তরুণ প্রতিভা টেনিস খেলতে আগ্রহী হবে। ভারতীয় টেনিসকে এগিয়ে যাবে তারা।

৩৬ বছর বয়সী সানিয়া মেয়েদের টেনিসে এক সময় ডবলসে এক নম্বর ছিলেন। তিনি বলেন, ভারতে অনেকেই টেনিস খেলা দেখে। বিশেষ করে গ্র্যান্ডস্ল্যাম। আশা করব এ বছর আরও বেশি লোকে খেলা দেখবে এবং আরও অনেকে খেলতে আগ্রহী হবে।

প্রায় ২০ বছর আগে লাল বাহাদুর স্টেডিয়ামে প্রথম ডব্লিউটিএ সিঙ্গেলস শিরোপা জিতেছিলেন তিনি। সানিয়ার প্রতিভার পরিচয় পাওয়া গিয়েছিল সেখান থেকেই। সেই স্টেডিয়ামে প্রদর্শনী ম্যাচ খেলে অবসর নিয়েছিলেন তিনি।

এনবিএস/ওডে/সি

Walton Ads