এনবিএস ওয়েবডেস্ক | প্রকাশিত: ২৫ ডিসেম্বর, ২০২২, ১০:১২ পিএম
পুরস্কারে লাথি মারা বডিবিল্ডার জাহিদ হাসান ক্ষমা চেয়েছেন
জাতীয় বডিবিল্ডিং-এর পুরস্কারে লাথি মেরে আলোচিত-সমালোচিত জাহিদ হাসান শুভ নিজের কর্মকান্ডের জন্য ক্ষমা চেয়েছেন। তবে দুর্নীতি আর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে কোনো অনুশোচনা নেই তার।
২৩ ডিসেম্বর রাতে জাতীয় ক্রীড়া পরিষদের শেখ কামাল মিলনায়তনে বাংলাদেশ বডিবিল্ডিং ফেডারেশনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুরস্কারে লাথি মেরে সমালোচনায় আসেন জাহিদ হাসান শুভ। চারবারের বাংলাদেশ চ্যাম্পিয়ন এবারও আশা করেছিলেন চ্যাম্পিয়ন হবেন। কিন্তু সেই না পাওয়ার হতাশা তাকে গ্রাস করেছিলো।
বডিবিল্ডার জাহিদ হাসান শুভ বলেন, আমি যখন গিফট নিয়ে যাচ্ছিলাম তখন আমি নজরুল স্যারকে বললাম যে, স্যার আমার একটু মাইকটা লাগবে আমি কথা বলব। উনি আমাকে কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দেয়া শুরু করলেন।
তিনি আরও বলেন, আমি ক্ষমাপ্রার্থী বা এখনই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ একজন অ্যাথলেট হিসেবে এমন কাণ্ড আমার করা উচিত হয় নাই।
জাহিদ হাসান জানান, বডি বানানো এক জিনিস কম্পিটিশন আরেক জিনিস। কম্পিটিশনের ৬ মাস আগ থেকে কার্বোহাইডেট ভাত জাতীয়, রুটি জাতীয় সবকিছু ছেড়ে দিতে হয়। প্রোটিনের রেশিও বাড়িয়ে দিতে হয়।
তবে এখানেই থামতে চান না। অংশ নিতে চান জাতীয় আর আন্তর্জাতিক আসরে। তবে নিষিদ্ধ হওয়ার যে গুঞ্জন তার বিরুদ্ধে আবেদন সবার প্রতি।
এ বডিবিল্ডার জানান, যদি এমন কোনও কিছু হয় তাহলে আমি সরকার ও আমার উর্ধ্বতন কর্মকর্তা এবং সাংবাদিক ভাইরা যারা আছে সবার কাছে দুই হাত জোড় করে বলছি, আপনারা দয়া করে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন।
নিষিদ্ধ হলে বা সুবিচার না পেলে মানবন্ধনও করতে চান এই বডিবিল্ডার।
এনবিএস/ওডে/সি