ঢাকা, শনিবার, জুন ৬, ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
Logo
logo

কমনওয়েলথে স্কোয়াশে পদক ভারতের! ব্রোঞ্জ জয় বাংলার সৌরভের


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ০৪ আগস্ট, ২০২২, ০১:০৮ পিএম

কমনওয়েলথে স্কোয়াশে পদক ভারতের! ব্রোঞ্জ জয় বাংলার সৌরভের

কমনওয়েলথে স্কোয়াশে পদক ভারতের! ব্রোঞ্জ জয় বাংলার সৌরভের

 অচিন্ত্য শিউলির পর দ্বিতীয় বাঙালি হিসেবে কমনওয়েলথে (CommonWealth Games 2022) পদক জিতলেন বাংলার সৌরভ ঘোষাল (Sourav Ghoshal)। পুরুষদের সিঙ্গলসের স্কোয়াশে ব্রোঞ্জ জিতলেন সৌরভ। সেমি ফাইনালে ছিটকে যাওয়ার পরে সোনা বা রুপোর আশায় ইতি পড়লেও, জেগে ছিল ব্রোঞ্জ জয়ের স্বপ্ন (Bronze In Squash)। সেই স্বপ্ন পূরণ করলেন তিনি।

এদিনের ম্যাচে ইংল্যান্ডের জেমস উইলস্ট্রপকে হারিয়ে পদক জয় ভারতের। কমনওয়েলথের ষষ্ঠ দিনে দ্বিতীয় পদক এল ভারতে। এদিন প্রথম পদক যেতেন লভপ্রিত সিং। পুরুষদের ১০৯ কেজি ভারোত্তোলনে রুপো যেতেন তিনি। আর রাত গড়াতেই দ্বিতীয় পদক এল সৌরভের হাত ধরে।

৩৫ বছরের সৌরভ এদিন মাথা তুলতে দেননি তাঁর প্রতিপক্ষ জেমসকে। তিনটি গেমেই সহজ জয় পান তিনি। প্রথম গেমে ইংল্যান্ডের জেমসকে হারান ১১-৬ ব্যবধানে। দ্বিতীয় গেম যেতেন ১১-১ ব্যবধানে আর সেই ধারা বজায় রেখেই জিতে নেন তৃতীয় গেমও।

এই নিয়ে এখনও পর্যন্ত ভারত ১৫টি পদক জিতেছে বিভিন্ন ক্ষেত্রে। তার মধ্যে ৫টি সোনা, ৫টি রুপো ও ৫টি ব্রোঞ্জ। পদক জয়ের তালিকায় ৩২টি দেশের মধ্যে ভারত এখন আছে ৬ নম্বরে। খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে