ঢাকা, শনিবার, জুন ৬, ২০২৬ | ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
Logo
logo

৮০০ কোটির স্টেডিয়ামের পিচ শুকোচ্ছে হেয়ার ড্রায়ারে! মুণ্ডপাত জয় শাহদের, সত্যিটা কী


এনবিএস ওয়েবডেস্ক  | প্রকাশিত:  ৩০ মে, ২০২৩, ১২:০৫ পিএম

৮০০ কোটির স্টেডিয়ামের পিচ শুকোচ্ছে হেয়ার ড্রায়ারে! মুণ্ডপাত জয় শাহদের, সত্যিটা কী

৮০০ কোটির স্টেডিয়ামের পিচ শুকোচ্ছে হেয়ার ড্রায়ারে! মুণ্ডপাত জয় শাহদের, সত্যিটা কী

আমদাবাদে আইপিএল ফাইনালে  মাঠের অবস্থা দেখে নিমেষে ট্রেন্ডিং হতে শুরু করে কলকাতার ইডেন গার্ডেন্স। সবাই আলোচনা করতে শুরু করে দেন, ভারতবর্ষে একমাত্র ইডেনেই পুরো মাঠ ঢেকে দেওয়ার মতো ব্যবস্থা রয়েছে। আর কোনও মাঠে এত বড় পিচ কভার নেই। ইডেন সেটি নিয়ে এসেছে ইংল্যান্ড থেকে।

সেইসময় সিএবি সচিব ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি উদ্যোগ নিয়ে ওই কভার নিয়ে এসেছিলেন। যাতে করে নিমেষে মাঠ ঢেকে দেওয়া যায়। কিন্তু আমদাবাদের ৮০০ কোটি টাকা দিয়ে এশিয়ার সর্ববৃহৎ স্টেডিয়াম গড়েও আসল জায়গায় ভাঁড়ে মা ভবানী হয়ে রয়েছে, কেউ বুঝতেই পারেনি।

যে মাঠের হর্তাকর্তা বোর্ড সচিব জয় শাহ। তিনি প্রশাসন হিসেবে কতটা ব্যর্থ, সেই নিয়ে সোশ্যাল সাইটে কথা হতে থাকে। না হলে বৃষ্টি আসে রাত দশটা নাগাদ। তারপর বৃষ্টি থেমে গেলেও ভিজে মাঠকে খেলার উপযুক্ত করতে সময় লেগে গিয়েছে দু’ঘণ্টার বেশি।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা


এনবিএস/ওডে/সি